আগামীকাল খালেদা জিয়ার ৮২তম জন্মদিন, দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল, ১৫ আগস্ট। জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেবেন। পাশাপাশি দেশব্যাপী দলীয় কার্যালয়, মসজিদ এবং বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।আরও পড়ুন, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট, জরুরি সেবার কর্মীদের ছুটি নেইগত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি, হৃদরোগ ও ফুসফুসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের অন্যতম নির্বাচিত নারী সরকারপ্রধান ছিলেন।তার জন্মদিন উপলক্ষে বিএনপি বলছে, এই কর্মসূচি শুধু একটি জন্মবার্ষিকী নয়, বরং তার রাজনৈতিক অবদান, গণতান্ত্রিক সংগ্রাম এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ।