দৈনিক সংবাদ দিগন্ত

৫ দিনের সফরে তুরস্কে সেনাপ্রধান

বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করতে পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।রোববার তুরস্ক সরকারের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর জানিয়েছে, সফরকালে তুরস্কের অত্যাধুনিক প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও মতবিনিময়ে অংশ নেবেন সেনাপ্রধান।আরও পড়ুন. প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠকআইএসপিআর বলছে, এই সফরের মূল লক্ষ্য দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ককে আরও গভীর করা এবং সামরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা। বিশেষ করে প্রতিরক্ষা প্রযুক্তি, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয়েছে। এই সফরের মাধ্যমে সেই সম্পর্ক আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।আইএসপিআর আরও জানিয়েছে, সফর শেষে আগামী সপ্তাহে দেশে ফিরবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

৫ দিনের সফরে তুরস্কে সেনাপ্রধান