ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলা কিউআরের ব্যবহার আরও জনপ্রিয় ও সহজ করতে চার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দেশের সব তফসিলি ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী পেমেন্ট সার্ভিস প্রদানকারী এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের কাছে প্রজ্ঞাপন পাঠানো হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে পরিশোধ করা অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিক্রেতার হিসাবে জমা করতে হবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগে ছোট বিক্রেতাদের ক্ষেত্রে দ্রুত অর্থ জমা হলেও বড় বিক্রেতাদের অর্থ অনেক সময় পরদিন কিংবা দুই দিনপর হিসাবে জমা হতো। এতে ডিজিটাল মাধ্যমে পেমেন্ট গ্রহণে অনীহা তৈরি হওয়ার সুযোগ ছিল। নতুন ব্যবস্থায় সব ধরনের বিক্রেতার হিসাবে তাৎক্ষণিক অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন, রাজধানীর বাজারে বেড়েছে সবজির দামদ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ব্যাংক এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজের নিচের মাঝামাঝি অংশে বাংলা কিউআরের আইকন দৃশ্যমান রাখতে হবে। এতে গ্রাহকেরা সহজেই কিউআর পেমেন্টের সুবিধা খুঁজে পাবেন।তৃতীয় নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরাসরি কিউআর স্ক্যানের পাশাপাশি মোবাইলের গ্যালারি থেকে বাংলা কিউআরের ছবি আপলোড করেও পেমেন্টের সুবিধা চালু করতে হবে।চতুর্থ নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের কার্ডধারীদের পাশাপাশি সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে লেনদেনের সুবিধা নিশ্চিত করতে হবে।বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন আরও সহজ হবে এবং গ্রাহক ও বিক্রেতা উভয়ের মধ্যে এ ব্যবস্থার ব্যবহার বাড়বে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।