দৈনিক সংবাদ দিগন্ত

৩০ জুলাই সারা দেশে ১৮ ঘণ্টা বন্ধ থাকবে সব সিএনজি ফিলিং স্টেশন

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারা দেশে ১৮ ঘণ্টার জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।সংগঠনটির নেতারা জানান, আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় কোনো যানবাহনে সিএনজি সরবরাহ করা হবে না।সংবাদ সম্মেলনে তারা বলেন, দীর্ঘদিন ধরে কমিশন সমন্বয়ের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। আরও  পড়ুন, বন্যায় ১০ জেলায় বিপর্যয়, ক্ষতিগ্রস্ত ১১ লাখ মানুষতাই প্রতীকী কর্মসূচি হিসেবে একদিনের জন্য ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তারা আরও জানান, বর্তমান কমিশন বাড়িয়ে প্রতি ঘনমিটারে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের দাবি জানানো হয়েছে। তবে দাবি আদায়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।নেতারা বলেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রতি ঘনমিটারে ৮ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম, ব্যাংক গ্যারান্টি এবং ইজারা ফি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বর্তমান কমিশনে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

 ৩০ জুলাই সারা দেশে ১৮ ঘণ্টা বন্ধ থাকবে সব সিএনজি ফিলিং স্টেশন