দৈনিক সংবাদ দিগন্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে এক নৃশংস হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন।হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তার তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালও নিহত হন।একই ঘটনায় বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক নিহত হন।আরও  পড়ুন, ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাসএদিন বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনির বাসভবনেও হামলা চালানো হয়। তিনি ও তার স্ত্রী আরজু মনি নিহত হন। পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মীয়স্বজনের আরও কয়েকজনও ওই হামলায় প্রাণ হারান।সে সময় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করায় তারা প্রাণে বেঁচে যান।বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৫ আগস্ট একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত অধ্যায়। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং সামাজিক প্রতিষ্ঠান দিনটি উপলক্ষে আলোচনা, দোয়া ও স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ