সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার কার্ডের পাশাপাশি এবার ন্যায়বিচার নিশ্চিত করতে ‘জাস্টিস কার্ড’ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার রাতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকার হাসান মেমোরিয়াল সরকারি কলেজ গেটসংলগ্ন এক পথসভায় তিনি এ দাবি জানান।আরও পড়ুন, “মানবতা আজ লজ্জিত” রামিসা হত্যার দ্রুত বিচার দাবি জামায়াত আমিরেরপথসভায় হাসনাত আবদুল্লাহ সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার প্রসঙ্গ তুলে সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, মানুষ কেবল ক্ষমতার পরিবর্তন চায়নি, বরং অপরাধের অবসান ও নিশ্চিত ন্যায়বিচার প্রত্যাশা করেছিল। তিনি অভিযোগ করেন, বিচার না পাওয়ার আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করছে এবং নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।আরও পড়ুন, ইসলাম আঘাত করলে পরিচয় বিবেচ্য নয়: আমির হামজাসরকারের বিভিন্ন কার্ড ব্যবস্থার প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, জনগণকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেট্রোল কার্ডসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে। তবে এখন সবচেয়ে বড় প্রয়োজন ‘জাস্টিস কার্ড’, যার মাধ্যমে মানুষ দ্রুত ও নিশ্চিত বিচার পাবে।আরও পড়ুন, স্বাধীন বিচারবিভাগীয় সচিবালয়ের ‘অপমৃত্যু’ হয়েছে: শফিকুর রহমানদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও চাঁদাবাজি প্রসঙ্গেও কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জনগণ শুধু চাঁদাবাজের পরিবর্তন চায়নি, বরং চাঁদাবাজির অবসান প্রত্যাশা করেছিল। সরকারের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে জনগণ একদিন সরকারকে ‘লাল কার্ড’ দেখাবে। পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।