দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পেলেন সুদীপ বসাক

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নরসিংদীতে ৯১ জনের মাঝে ১১ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নরসিংদী জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ মামলায় ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা, কারাদণ্ড ৩ জনের

শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ

গোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর উদ্যোগ ‘বলুন’ পরিচয় গোপন রেখে হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

মৌচাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

‘বিএনপি ইজ রিজেক্ট’, কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, ‘মানুষের তো চক্ষুলজ্জা থাকে, কিন্তু তাদের কোনো চক্ষুলজ্জা নাই। এই কারণে বলছি—বিএনপি ইজ রিজেক্ট।’ রোববার রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন, নাটোরে এসএসসি পরীক্ষার্থীদের সংঘর্ষে আহত ৫

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দখল করা হয়েছে। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, ব্যাংকিং খাত, এমনকি বাংলাদেশ ব্যাংকও ‘মাফিয়া কায়দায়’ দখল করা হয়েছে। একই সঙ্গে ক্রিকেট বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোও নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি এখন চাঁদাবাজ ও টেন্ডারবাজদের দলে পরিণত হয়েছে। অতীতে বিএনপি আদর্শিক ও আন্দোলনমুখী রাজনীতি করলেও বর্তমানে দলের নিয়ন্ত্রণ ও পরিচালনায় পরিবর্তন এসেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, বিএনপির অনেক নেতাকর্মীই এখন বলছেন—যে দলের জন্য তারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছেন, বর্তমান বিএনপি সেই বিএনপি নয়।

আরও পড়ুন, গঙ্গাচড়ায় খেলার মাঠ ইস্যুতে মানববন্ধন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

সমাবেশে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে যোগ্যতার ভিত্তিতে যে কেউ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে এবং কোনো ব্যক্তি যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।

আরও পড়ুন, পরীক্ষায় দায়িত্বে অবহেলা: প্রধান শিক্ষককে শোকজ, আগেই বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তারা

দেশের শিক্ষা, স্বাস্থ্য ও সেবা খাতে সংস্কারের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি সুবিধা সবার জন্য সমানভাবে নিশ্চিত করতে হবে। দলের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী কুমিল্লা পদযাত্রার প্রথম দিনে মেঘনা, হোমনা ও চান্দিনা উপজেলায় পৃথক কর্মসূচিতে অংশ নেন হাসনাত আবদুল্লাহ। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

বিষয় : কুমিল্লা হাসনাত আবদুল্লাহ বিএনপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

‘বিএনপি ইজ রিজেক্ট’, কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x