দৈনিক সংবাদ দিগন্ত

মাজারকে আরও নিরাপদ ও পর্যটকবান্ধব করতে বিশেষ উদ্যোগ

আধ্যাত্মিক ও পর্যটন নগরী হিসেবে পরিচিত সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে। এতে দেশ-বিদেশ থেকে আগত পর্যটক ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।বৃহস্পতিবার সকাল থেকেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের প্রধান ফটকে ট্যুরিস্ট পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। প্রতিদিন হাজারো ভক্ত, আশেকান ও পর্যটকের পদচারণায় মুখরিত থাকে এই পবিত্র স্থান। সেই কারণে পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ, হয়রানি প্রতিরোধ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।নোয়াখালী থেকে মাজার জিয়ারতে আসা মাহমুদ বলেন, আগে মাজার এলাকায় সাধারণ পুলিশ দেখা গেলেও এবার ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি চোখে পড়েছে। পাশাপাশি নতুন বড় দানবাক্স স্থাপন করায় পরিবেশ আরও সুশৃঙ্খল ও নিরাপদ মনে হচ্ছে। পরিবার নিয়ে ভ্রমণে এসে তিনি স্বস্তি অনুভব করছেন বলেও জানান।একইভাবে কিশোরগঞ্জ থেকে আসা আখতার হোসাইন বলেন, পরিবারের সদস্যদের নিয়ে প্রায়ই সিলেটের মাজারগুলোতে আসেন তারা। এবার ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি দেখে ভালো লেগেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় দূর-দূরান্ত আরো পড়ুন , মাকে দেখতে বাড়ি ফেরার পথে মৃত্যু, শৌচাগার থেকে উদ্ধার লাশথেকে আসা দর্শনার্থীরা আরও নিশ্চিন্তে মাজার জিয়ারত করতে পারছেন।ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পরিদর্শক রঞ্জন সামন্ত জানান, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। কোনো দর্শনার্থী সমস্যার সম্মুখীন হলে দ্রুত সহায়তা পাওয়ার সুযোগও রয়েছে।তিনি বলেন, পর্যটকদের সেবা প্রদান, হয়রানি প্রতিরোধ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ সিলেটের ধর্মীয় পর্যটনকে আরও নিরাপদ ও আকর্ষণীয় করে তুলবে।

মাজারকে আরও নিরাপদ ও পর্যটকবান্ধব করতে বিশেষ উদ্যোগ