জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার।বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম দিনের অধিবেশন চলাকালে বেলা ১টা ৪০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন।এ সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলছিল। বক্তব্য দিচ্ছিলেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।হঠাৎ এমপি অসুস্থ হয়ে পড়লে সংসদ কক্ষে কিছু সময়ের জন্য উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হয়।আরো পড়ুন , উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে বক্তব্য থামিয়ে বিষয়টি জানান এবং চিকিৎসা সহায়তার নির্দেশ দেন।পরে সংসদ সদস্য ও সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে সংসদ লবিতে নেওয়া হয় এবং সেখানে উপস্থিত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী সংসদ লবিতে গিয়ে অসুস্থ এমপির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন।ঘটনার সময় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।