দৈনিক সংবাদ দিগন্ত

সড়ক নিরাপত্তায় নতুন পদক্ষেপ সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, ১ আগস্ট থেকে কার্যকর

সড়ক নিরাপত্তা জোরদার এবং গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে দেশের সব ধরনের গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে সরকার। আগামী ১ আগস্ট থেকে এ সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হবে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব বাস, মিনিবাসসহ গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন করতে হবে এবং তা সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা,আরও  পড়ুন ,আবার চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, ২৭ জুলাই থেকে উড়বে বিমান ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী এই নির্দেশনা বাস্তবায়ন বাধ্যতামূলক করা হয়েছে।এতে আরও বলা হয়, জিপিএস সংযুক্ত না থাকলে কোনো যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে না। ফলে নতুন নিয়ম মানা পরিবহন মালিকদের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে।বিআরটিএ জানিয়েছে, জিপিএস সংযুক্তির প্রযুক্তিগত নির্দেশনা তাদের স্থানীয় অফিস থেকে পাওয়া যাবে। এছাড়া সংস্থাটির ওয়েবসাইটেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।পরিবহন বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সড়কে যানবাহনের গতিবিধি মনিটরিং সহজ হবে, অনিয়ম নিয়ন্ত্রণ করা যাবে এবং দুর্ঘটনা কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তারা আরও বলেন, আধুনিক ট্র্যাকিং সিস্টেম চালুর মাধ্যমে গণপরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, যা দীর্ঘমেয়াদে যাত্রীসেবার মান উন্নয়নে সহায়ক হবে।

সড়ক নিরাপত্তায় নতুন পদক্ষেপ সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, ১ আগস্ট থেকে কার্যকর