সড়ক নিরাপত্তায় সমন্বিত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ সড়কমন্ত্রীর
বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান, কার্যকর বাস্তবায়ন এবং জবাবদিহিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ-সভাপতির দায়িত্ব পালনকালে তিনি এ আহ্বান জানান।সড়কমন্ত্রী বলেন, শুধু শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুললেই হবে না, সেগুলোর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, আরও পড়ুন , মহাসড়কে আর অবৈধ টোল নয়, কঠোর বার্তা হাইওয়ে পুলিশেরশিক্ষা, পরিবেশ এবং স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও দায়িত্বের সুস্পষ্ট বণ্টন প্রয়োজন।শেখ রবিউল আলমের মতে, স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ সড়ক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।জাতিসংঘের উচ্চপর্যায়ের এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সড়কমন্ত্রী। প্রতিনিধি দলে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।সড়ক নিরাপত্তা উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে অধিবেশন শেষ হয়।