রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিটসহ নতুন কয়েকটি চিকিৎসা সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার।বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। সরকারি হাসপাতালগুলোতে অতিরিক্ত চাপ থাকায় অনেক রোগী যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। ফলে সাধারণ মানুষের ওপর চিকিৎসা ব্যয়ের বড় চাপ পড়ছে।ডা. জুবাইদা রহমান আরও বলেন, আরও পড়ুন , চাঁদাবাজদের বিরুদ্ধে ‘অলআউট’ অভিযান, প্রথম দফায় গ্রেপ্তার শতাধিকদেশের মোট স্বাস্থ্য ব্যয়ের বড় একটি অংশ মানুষকে নিজের পকেট থেকে বহন করতে হচ্ছে, যা দারিদ্র্য বাড়ানোর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।তিনি ঢাকার বিভিন্ন নিম্নআয়ের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন। একই সঙ্গে তিনি বলেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ যেন সহজে ও দ্রুত চিকিৎসা সেবা পায়, সেটাই লক্ষ্য।অনুষ্ঠানে তিনি ৫০ শয্যার আইসিইউ ছাড়াও প্যাথলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রোলিভার সেন্টারের উদ্বোধন করেন এবং রোগীদের খোঁজখবর নেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।