শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করার অভিযোগ উঠেছে স্ত্রী আসমা আক্তারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন মালয়েশিয়া প্রবাসী জিয়া সরদার ও তার স্ত্রী আসমা আক্তার। গত ১২ মে রাতে দাম্পত্য কলহের এক পর্যায়ে আসমা রড দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান জিয়া সরদার।এরপর মরদেহ গোপন করতে ছুরি দিয়ে দেহ কয়েক টুকরো করে ড্রামে ভরে রাখেন আসমা। পরে মরদেহের অংশ বিভিন্ন স্থানে ফেলে দেন বলেও অভিযোগ রয়েছে।আরও পড়ুন , মাদারগঞ্জে একরাতে দুই কৃষকের ৮টি গরু চুরি, আতঙ্কে খামারিরাপুলিশ বলছে, শুক্রবার রাতে শহরের পালং এলাকায় একটি বাসায় মাংস ফ্রিজে রাখতে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সন্দেহ হলে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে আসমাকে আটক করে।জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পুকুর থেকে মাথাসহ হাড় উদ্ধার করা হয়েছে।পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন , রাঙ্গুনিয়ায় শোকের মাতম, নিহত চার ভাইয়ের পরিবারকে সান্ত্বনা দিলেন হুমাম কাদের