দৈনিক সংবাদ দিগন্ত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।বৃহস্পতিবার (২৬ মার্চ) সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে অন্যান্য আইন কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়ে অ্যাটর্নি জেনারেল শ্রদ্ধা নিবেদন করেন।আরও পড়ুন, ডা. সেলিনা আইভী ও আবদুর রহমান বদির হাইকোর্ট জামিন স্থগিতএর আগে, বুধবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এই প্রজ্ঞাপন জারি করে।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল