দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে কলকাতায়। ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় আয়োজিত ‘রাত দখল’ মিছিলে অংশ নেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই বাংলাদেশি অভিনেত্রী।পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত ওই কর্মসূচিতে রাজনীতিবিদ ও নারী জনপ্রতিনিধিদের পাশাপাশি অংশ নেন কলকাতার বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী। তাদের সঙ্গে মিছিলে পা মেলান জয়া আহসানও।মিছিলের সময় তাকে ‘কারার ওই লৌহ কপাট’ গানেও কণ্ঠ মেলাতে দেখা যায়। পরে মিছিলে জয়ার অংশগ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের একাংশ তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং নানা ধরনের মন্তব্য করেন।
আরও পড়ুন, গৃহবন্দি রাশমিকা
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টালিপাড়ার অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। জয়া আহসানকে নিয়ে করা একটি ফেসবুক পোস্ট শেয়ার করে তিনি শ্লেষাত্মক মন্তব্য করেন। ওই পোস্টে জয়ার ভারতীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তার অংশগ্রহণকে ঘিরে নানা কটাক্ষ করা হয়।শ্রীলেখার শেয়ার করা পোস্টে একজন মন্তব্যকারী জয়া আহসানকে নিয়ে বিদ্রূপ করলে তার জবাবে শ্রীলেখা শুধু ‘না’ বলে প্রতিক্রিয়া জানান।তবে জানা গেছে, মন্ত্রী অগ্নিমিত্রা পালের বিশেষ আমন্ত্রণেই ‘রাত দখল’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন জয়া আহসান। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা কটাক্ষ ও নাগরিকত্ব নিয়ে প্রশ্নের বিষয়ে এখনো কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।
বিষয় : স্বাধীনতা দিবস আলোচনা তৈরি অগ্নিমিত্রা

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন