হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।বিমানের টয়লেটে লুকানো ছিল ৫৮৩২ কেজি স্বর্ণবিমানের টয়লেটে লুকানো ছিল ৫৮৩২ কেজি স্বর্ণকরেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে স্বর্ণের চালান থাকার তথ্য পেয়ে তল্লাশি শুরু করেন কাস্টমস গোয়েন্দারা।প্রায় চার ঘণ্টা ধরে চলা তল্লাশির একপর্যায়ে বিমানের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় ৫০টি স্বর্ণবার।কাস্টমস গোয়েন্দা সূত্র জানায় প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। সব মিলিয়ে ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের হিসাবে জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।আরও পড়ুন, ওষুধের প্যাকেটে ইয়াবা সৌদিতে পাচারের অভিযোগএ ঘটনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বর্ণ উদ্ধারের স্থান। সাধারণত যাত্রীর ব্যাগ কিংবা শরীর তল্লাশি করে অবৈধ স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটলেও এবার যাত্রীর পরিবর্তে বিমানের টয়লেট থেকে মিলেছে বিপুল পরিমাণ স্বর্ণ।এ চালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র কিংবা বিমানবন্দরের ভেতরের কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। স্বর্ণগুলো কীভাবে বিমানের টয়লেটে রাখা হলো এবং এর সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত চলছে।কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ চোরাচালান ঠেকাতে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।বিপুল পরিমাণ এই স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধ ব্যবস্থায় নতুন করে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বিমানের ভেতরে তল্লাশি ও নজরদারির বিষয়টিও।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।