দৈনিক সংবাদ দিগন্ত

স্ত্রী পরকীয়ায় লিপ্ত, স্বামী জেল হাজতে, অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার কনস্টেবল এক সন্তানের জনক রতন আলী (ওসির গাড়ি চালক) তার বাসার পাশে মারিয়া খাতুন (স্থায়ী ঠিকানা, পিতা: দিয়ানত মেম্বার, গ্রাম:বিষ্ণুদিয়া, উপজেলা: শৈলকুপা, জেলা : ঝিনাইদহ  এবং বর্তমান ঠিকানা থানা পাড়া, শৈলকূপা) নামের এক গৃহবধুর সাথে পরকীয়ায় লিপ্ত। গৃহ বধুর স্বামী বাসার বাইরে গেলে  কনস্টেবল  রতন আলী বিভিন্ন সময়ে হোয়াটস অ্যাপ, ম্যাসেন্জারে বিভিন্ন ইংগিত পূর্বক মেসেজ আদান প্রদান করতে থাকে গৃহবধূ মারিয়ার সাথে। কনস্টেবল রতন আলীর স্ত্রী বাবার বাড়িতে থাকায় মারিয়াকে তার বাসায় আসার আহবান জানায়, এমনকি রতন আলীও গৃহবধূর বাসায় যাওয়ার আগ্রহ প্রকাশ করে।আরও পড়ুন, টানা বর্ষণ ও উজান ঢলে সিলেটজুড়ে বন্যার সতর্কতাএসকল আপত্তি কর ম্যাসেজ গৃহবধূর স্বামীর নজরে আসলে শুরু হয় দাম্পত্ত কলহ। যার জের ধরে গৃহবধূ স্বামীর বিরুদ্ধে শৈলকূপা থানায় মামলা করে বসে। রতন আলী থানা স্টাফ হওয়ায় শৈলকুপা থানা পুলিশ ঐ দিনই গৃহবধূর স্বামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে। আদালত থেকে সাময়িক জামিন পেলেও গত ৭ এপ্রিল থেকে  ঐ মামলায় জেল হাজতে আছে গৃহবধূর স্বামী। এ ব্যাপারে সংবাদ দিগন্তের পক্ষ থেকে রতন মিয়ার বক্তব্য নিতে ফোন করলে উনি জানান তাকে যেন ফোন করে বিরক্ত করা না হয়, তার ব্যাপারটা নাকি শৈলকুপা থানার সব  অফিসারই জানেন। তবে এ ব্যাপারে ওসি শৈলকূপা কে  টেলিফোনে অবহিত করলে তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্হা নেওয়ার আশ্বাস দেন। তবে রতন আলী তার বিভিন্ন  সহকর্মীদের উপস্থিতিতে ঘটনার সত্যতা স্বীকার করে, ভুল স্বীকার করে। আরও পড়ুন, মোংলায় আগুনে ৫ দোকান পুড়ে ছাইএছাড়াও সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্ন উপায়ে সাংবাদিক কে ম্যানেজ করার চেষ্টা করে। বাংলাদেশ পুলিশে কর্মরত থাকা অবস্হায় কনস্টেবল রতন আলীর এরুপ কর্মকাণ্ডে শুধু একটা দাম্পত্য সংসারই নষ্ট হয়নি বরং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিও বিনষ্ট হচ্ছে। তাই তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।

স্ত্রী পরকীয়ায় লিপ্ত, স্বামী  জেল হাজতে, অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে