দৈনিক সংবাদ দিগন্ত

১০ মাসের অসুস্থ শিশুকে কোলে নিয়েই জীবিকার লড়াইয়ে সুমন

এক হাতে অটোর স্টিয়ারিং, পাশে ১০ মাসের অসুস্থ সন্তান। জীবিকার তাগিদে প্রতিদিন এমন দৃশ্যই দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায়। তালতলা গ্রামের সুমন মিয়া। ৪৫ বছর বয়সী সুমনের সংসারে অভাব যেন নিত্যসঙ্গী। তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন। অন্যদিকে ১০ মাস বয়সী শিশুটিও অসুস্থ। শিশুটিকে দেখাশোনার জন্য বাড়িতে কেউ না থাকায় বাধ্য হয়ে তাকে সঙ্গে নিয়েই অটো চালাতে বের হন সুমন।সুমনের আবার নেই নিজের কোনো অটো নেই। ভাড়ায় ব্যাটারিচালিত অটো চালিয়েই চলে তার সংসার। একদিন গাড়ি চালাতে না পারলে পরিবারের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ে।সুমন মিয়া জানান, প্রতিদিন অটো ভাড়া নিয়ে বের হন তিনি। সারাদিন পরিশ্রম করে যে আয় হয়, তা দিয়ে খাবারসহ সংসারের প্রয়োজনীয় খরচ মেটাতে হয়। শিশুটির চিকিৎসার প্রয়োজন হলেও অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।তিনি বলেন, ‘আমি অটো চালালে সংসারে খাবার আসে। যেদিন গাড়ি চালাতে পারি না, সেদিন সংসারে খাবার জোগাড় করা কঠিন হয়ে যায়। বাচ্চাকে বাড়িতে রেখে যাওয়ার মতো কেউ নেই। তাই অসুস্থ বাচ্চাকে সঙ্গে নিয়েই গাড়ি চালাতে হয়।সুমন আরও বলেন, ‘আড়ও পড়ুন,সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলআমার বাচ্চার চিকিৎসা দরকার। কিন্তু আমার একার পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে আমার বাচ্চার চিকিৎসার জন্য সহযোগিতা চাই।স্থানীয় অটোচালক কামাল হোসেন বলেন, ‘সুমনের অবস্থা খুবই কষ্টের। নিজের কোনো অটো নেই, ভাড়ায় গাড়ি চালিয়ে সংসার চালান। স্ত্রী অসুস্থ, ছোট বাচ্চাটিও অসুস্থ। বাচ্চাকে সঙ্গে নিয়েই তাকে গাড়ি চালাতে হয়। শিশুটির চিকিৎসার জন্য কেউ সহযোগিতা করলে পরিবারটির অনেক উপকার হবে।’আরেক অটোচালক জামাল মোল্লা বলেন, ‘সুমনকে আমরা প্রতিদিন গাড়ি চালাতে দেখি। অনেক সময় তার ছোট বাচ্চাটিও অটোর মধ্যে থাকে। সংসারের দায়িত্ব সামলাতে তাকে একাই অনেক পরিশ্রম করতে হচ্ছে। বাচ্চাটির চিকিৎসার জন্য সহযোগিতা প্রয়োজন।স্থানীয় বাসিন্দারা জানান, অভাবের কারণে অসুস্থ শিশুকে সঙ্গে নিয়ে সুমনের এভাবে অটো চালানোর দৃশ্য তাদেরও কষ্ট দেয়। শিশুটির চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। 

১০ মাসের অসুস্থ শিশুকে কোলে নিয়েই জীবিকার লড়াইয়ে সুমন