অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি বোধ করলে কোনো শিল্পীর ‘না’ বলার অধিকার রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণী অভিনেত্রী ইনিয়া। তাঁর মতে, চুম্বন, আলিঙ্গন কিংবা শোবার ঘরের দৃশ্যের মতো বিষয়গুলোতে আপত্তি থাকলে শুটিং শুরুর আগেই নির্মাতাদের তা স্পষ্টভাবে জানানো উচিত। সম্প্রতি ‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনয়শিল্পীদের সম্মতি ও ব্যক্তিগত সীমারেখা নিয়ে কথা বলেন ইনিয়া। তিনি জানান, কোনো শিল্পী খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ না করলে সেটিও আগে থেকেই নির্মাতাদের জানানো প্রয়োজন। ইনিয়া বলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য কোনো শিল্পীকে জোর করা যায় না। তাঁর সম্মতি ছাড়া এ ধরনের দৃশ্যে অংশ নিতে বাধ্য করার সুযোগ নেই। তবে নিজের অস্বস্তি বা আপত্তির বিষয়টি যথাসময়ে জানানোও শিল্পীর দায়িত্ব বলে মনে করেন তিনি। অভিনেত্রী জানান, ব্যক্তিগত পরিসরের গুরুত্ব বোঝাতে তাঁর বাবা প্রায়ই নিজের ঘরের উদাহরণ দিতেন। তিনি বলতেন, নিজের ঘর ব্যক্তিগত জায়গা। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে ঘরের মালিককেই।আরও পড়ুন,পর্দার ‘কিং খান’ হলেও ঘরের অন্দরমহলে শেষ কথা কেবল স্ত্রী গৌরী খানেরই ইনিয়ার মতে, অভিনয়ের ক্ষেত্রেও নিজের ব্যক্তিগত সীমারেখা নির্ধারণের অধিকার শিল্পীর রয়েছে। তিনি আরও বলেন, কোনো বিষয়ে সম্মতি দেওয়ার পর কাজ শেষ হলে সেটি নিয়ে আপত্তি তোলার যৌক্তিকতা থাকে না। তাই কাজ শুরুর আগেই নিজের অবস্থান পরিষ্কার করা জরুরি। প্রয়োজনে নির্মাতারা ক্যামেরার কৌশল ব্যবহার করে দৃশ্য ধারণ করতে পারেন বলেও উল্লেখ করেন তিনি। সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন কিংবা খোলামেলা পোশাকে অভিনয় নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে শুটিং সেটে অভিনয়শিল্পীদের সম্মতি ও ব্যক্তিগত সীমারেখার যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।উল্লেখ্য, নয়নতারা অভিনীত তামিল ফ্যান্টাসি-কমেডি সিনেমা ‘মুকুথি আম্মান ২’ গত ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন ইনিয়াও।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।