গাজীপুর মহানগরীর বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজ।সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর তাকে বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।তানভীর সিরাজ দীর্ঘদিন ধরে বাসন মেট্রো থানা বিএনপির সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।আড়ও পড়ুন,কসবায় কৃষকদের আস্থা ও সফলতার প্রতীক হয়ে উঠছেন কৃষি অফিসার আয়েশা আক্তারবিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, এডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা করবে।নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজ বলেন, “বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।