৩৯ বছরে পা রাখার ঠিক আট দিন আগে আরও এক অনন্য কীর্তি গড়লেনলিওনেল মেসি।কানসাস সিটির মাঠে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখান তিনি।এই ম্যাচে তিনটি গোল করে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়ায় ১৬-তে, যা জার্মানির Miroslav Klose-এর রেকর্ডের সমান।এটি ছিল মেসির জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচ, যা তার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।আরও পড়ুন , বিশ্বকাপে কলম্বিয়ার দাপট, প্রথমার্ধেই উজবেকিস্তানকে চাপে রেখে লিডম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য দেখায় আর্জেন্টিনা। প্রথম গোলটি আসে ২১ মিটার দূর থেকে দারুণ এক শটে, এরপর আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।ম্যাচ শেষে মেসি বলেন, রেকর্ডের শীর্ষে ওঠা অবশ্যই গর্বের, তবে তার কাছে এগুলো কেবল পরিসংখ্যান। দলীয় সাফল্যই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।বিশ্বকাপে ২০ বছর আগে প্রথম গোল করার স্মৃতি ফিরিয়ে এনে একই দিনে নতুন করে ইতিহাস গড়েন এই আর্জেন্টাইন সুপারস্টার।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।