সবজির বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা পর্যন্ত
রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে নতুন করে অস্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে সবজির বাজারে দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। এছাড়া পেপে, বেগুন ও শসাসহ বেশ কয়েকটি সবজির দামও শতকের ঘরে পৌঁছেছে।বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে দেশের নিম্নাঞ্চলের অনেক এলাকা তলিয়ে যাওয়ায় সবজির সরবরাহ কমে গেছে। ফলে রাজধানীর বাজারে এর প্রভাব পড়েছে।শুধু সবজি নয়, মাছের বাজারেও রয়েছে বাড়তি চাপ। তেলাপিয়া ও চাষের পাঙ্গাস বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজিতে। চাষের রুই-কাতলার দাম ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত উঠেছে।আরও পড়ুন , ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তাএদিকে মিঠাপানির মাছ কিনতে গুনতে হচ্ছে ৬০০ থেকে হাজার টাকা পর্যন্ত। চিংড়ির দামও মানভেদে ৮০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে।নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বাজারে ইলিশ উঠলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এক কেজি ওজনের নদীর ইলিশ বিক্রি হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার টাকায়।ডিমের বাজারেও অস্থিরতা চলছে। এক মাসের ব্যবধানে ডজনপ্রতি দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, ব্যবসায়ী সমিতির নির্ধারিত দামের কারণেই এই ঊর্ধ্বগতি।অন্যদিকে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৮০ টাকা, সোনালি ৩২০ থেকে ৩৪০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৭২০ থেকে ৭৫০ টাকায়।বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যবস্থাপনায় দুর্বলতা ও বাজার তদারকির অভাবের কারণে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরছে না।আরও পড়ুন , বিশ্ববাজারে দরপতন, কমল দেশের স্বর্ণ-রুপার দাম