চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে সাবধানে চলাচলের নির্দেশ
লঘুচাপের প্রভাবে বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার প্রকাশিত বিশেষ আবহাওয়া বুলেটিনে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় সমুদ্র উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন, শাহজালাল বিমানবন্দরে চালু হলো ফ্রি শাটল বাস সার্ভিস, যাত্রীসেবায় নতুন অধ্যায়আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। তাই সমুদ্রগামী নৌযান ও জেলেদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে আবহাওয়া অধিদপ্তর। নতুন কোনো পরিবর্তন হলে পরবর্তী বুলেটিনের মাধ্যমে জানানো হবে।