দৈনিক সংবাদ দিগন্ত

সাইবার অপরাধের ভয়ংকর নেটওয়ার্ক: ভুয়া ফেসবুক, জাল সিল-সই, অর্থপাচারে চক্র

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সাইবার অপরাধ। গোয়েন্দা পুলিশের তদন্তে দেশি-বিদেশি একাধিক সংঘবদ্ধ চক্রের ৩০০-এর বেশি শীর্ষ সদস্য শনাক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ, জাল সিল-সই, অফিশিয়াল লেটারহেড ব্যবহার করে প্রতারণা এবং অর্থপাচারের অভিযোগে সক্রিয় এসব চক্র।সম্প্রতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং মালদ্বীপে জনশক্তি রপ্তানির জন্য একটি ভুয়া কোম্পানির পক্ষে জাল সুপারিশপত্র পাঠানোর তথ্য তদন্তে উঠে এসেছে।আরও  পড়ুন, অনলাইন জুয়ার অন্ধকার সাম্রাজ্য : অনলাইন বেটিং চক্রে নিঃস্ব হাজারো মানুষডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া কয়েকজন সদস্যের কাছ থেকে ৪১টি জাল সিল, একাধিক অফিশিয়াল লেটারহেড, মোবাইল ফোন, কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।সিআইডির তথ্য অনুযায়ী, বর্তমানে ফিশিং, অনলাইন প্রতারণা, সোশ্যাল মিডিয়া প্রতারণা, ভুয়া বিনিয়োগ, রোমান্স স্ক্যাম এবং অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সাইবার ইউনিটে শত শত মামলা ও অভিযোগ তদন্তাধীন রয়েছে।মহাপুলিশ পরিদর্শক আলী হোসেন ফকির বলেছেন, সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও গুজব এখন বড় সামাজিক সংকট। এসব অপরাধ মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতা ও ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সাইবার অপরাধের ভয়ংকর নেটওয়ার্ক: ভুয়া ফেসবুক, জাল সিল-সই, অর্থপাচারে চক্র