দৈনিক সংবাদ দিগন্ত

গঙ্গাচড়ায় আন্তঃস্কুল সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়ায়  কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে আন্তঃস্কুল সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং কিশোরীদের অংশগ্রহণে মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশিত হয়।আরও পড়ুন , রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্নউপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার।এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. ফারজানা, উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ এবং সামাজিক সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।আরও  পড়ুন , রংপুরে কাঁচাবাজারে আগুনবৃষ্টিতে বাড়ল মরিচ-পেঁয়াজ-সবজির দাম

গঙ্গাচড়ায় আন্তঃস্কুল সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত