দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে নজরুল বর্ষ ও জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নজরুল বর্ষ ও জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিচিতি বাড়াতে খাগড়াছড়িতে শুরু হয়েছে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।সোমবার (৩১ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। উপস্থাপনায় ছিলেন জেলা কালচারাল অফিসার নাহিদ নাজিয়া।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন,

আরও  পড়ুন, মহেশখালীতে দেশিয় তৈরি অবৈধ ৮টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

 মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।প্রতিযোগিতার আয়োজনের মধ্যে রয়েছে নজরুল সংগীত, নজরুলের নির্বাচিত কবিতা থেকে আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করা জরুরি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আয়োজকদের মতে, বিভিন্ন বয়স ও শিক্ষাস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকায় এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরুলচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং জাতীয় কবির সাহিত্য ও সাংস্কৃতিক চেতনার সঙ্গে তাদের গভীর সম্পৃক্ততা তৈরিতে এ আয়োজন ভূমিকা রাখবে।

বিষয় : উদ্বোধন সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে নজরুল বর্ষ ও জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিচিতি বাড়াতে খাগড়াছড়িতে শুরু হয়েছে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।সোমবার (৩১ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। উপস্থাপনায় ছিলেন জেলা কালচারাল অফিসার নাহিদ নাজিয়া।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন,

আরও  পড়ুন, মহেশখালীতে দেশিয় তৈরি অবৈধ ৮টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

 মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।প্রতিযোগিতার আয়োজনের মধ্যে রয়েছে নজরুল সংগীত, নজরুলের নির্বাচিত কবিতা থেকে আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করা জরুরি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আয়োজকদের মতে, বিভিন্ন বয়স ও শিক্ষাস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকায় এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরুলচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং জাতীয় কবির সাহিত্য ও সাংস্কৃতিক চেতনার সঙ্গে তাদের গভীর সম্পৃক্ততা তৈরিতে এ আয়োজন ভূমিকা রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত