দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মহেশখালীতে দেশিয় তৈরি অবৈধ ৮টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

দেশিয় তৈরি অবৈধ ৮টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

কক্সবাজারের সাগরবেষ্টিত  মহেশখালী উপজেলায়   অটোরিকশা থেকে অবৈধ  ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ দুইজন পাচারকারিকে  গ্রেপ্তার করেছে পুলিশ।  অস্ত্রগুলো বিশেষ কায়দায় সড়ক পথে গাড়িতে করে  পলিথিনে মুড়িয়ে পাচার করা হচ্ছিল। এই সময়ে  পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) কাজল কান্তি দে বাদী হয়ে  অস্ত্র আইনে মহেশখালী থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-৩১) রুজু করেছেন শনিবার (২৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা চৌরাস্তা মোড়  এ ঘটনা ঘটেছে।  রোববার (৩০ আগস্ট)  অতিরিক্ত পুলিশ সুপার  মো. অহিদুর রহমান পিপিএম এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেছেন।  গ্রেপ্তারকৃত দুই আসামি হলো- চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিণখাইন দীঘির পাড় এলাকার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া (৩৪) এবং মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে মানিক দে (৩৮)।  অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, 

আরও  পড়ুন, পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে মিঠাপুকুরে মানববন্ধন

গত ২১ আগস্ট মহেশখালীর শাপলাপুরে পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তারের পর থেকে কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশে মহেশখালীতে ব্যাপক পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ছোট মহেশখালীর ঠাকুরতলা চৌরাস্তা মোড়ে চেকপোস্ট ডিউটি করছিল পুলিশ।এ সময় আদিনাথ জেটিঘাট হতে যাবার পথে  একটি সন্দেহভাজন  সিএনজি চালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। সিএনজিটি ঠাকুরতলা মোড়ে জগন্নাথ ফার্মেসির সামনে থামানোর সাথে সাথেই ভেতরে থাকা চার ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময়  মহেশখালী থানার পুলিশ  ধাওয়া করে  মো. রুবেল  ও মানিক কে আটক করতে সক্ষম হয়। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতান জানান, অস্ত্র তারা কোথা থেকে সংগ্রহ করেছে কোথায়  কার কাছে পাচার করছিল, এ  বিষয়ে খতিয়ে দেখছেন পুলিশ।।  পুলিশ জানায় এ ঘটনার ব্যাপারে  মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) কাজল কান্তি দে বাদী হয়ে  অস্ত্র আইনে মহেশখালী থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-৩১) রুজু করেছেন।

বিষয় : আগ্নেয়াস্ত্র পুলিশের উপস্থিতি পাচারকারি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মহেশখালীতে দেশিয় তৈরি অবৈধ ৮টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারের সাগরবেষ্টিত  মহেশখালী উপজেলায়   অটোরিকশা থেকে অবৈধ  ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ দুইজন পাচারকারিকে  গ্রেপ্তার করেছে পুলিশ।  অস্ত্রগুলো বিশেষ কায়দায় সড়ক পথে গাড়িতে করে  পলিথিনে মুড়িয়ে পাচার করা হচ্ছিল। এই সময়ে  পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) কাজল কান্তি দে বাদী হয়ে  অস্ত্র আইনে মহেশখালী থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-৩১) রুজু করেছেন শনিবার (২৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা চৌরাস্তা মোড়  এ ঘটনা ঘটেছে।  রোববার (৩০ আগস্ট)  অতিরিক্ত পুলিশ সুপার  মো. অহিদুর রহমান পিপিএম এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেছেন।  গ্রেপ্তারকৃত দুই আসামি হলো- চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিণখাইন দীঘির পাড় এলাকার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া (৩৪) এবং মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে মানিক দে (৩৮)।  অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, 

আরও  পড়ুন, পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে মিঠাপুকুরে মানববন্ধন

গত ২১ আগস্ট মহেশখালীর শাপলাপুরে পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তারের পর থেকে কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশে মহেশখালীতে ব্যাপক পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ছোট মহেশখালীর ঠাকুরতলা চৌরাস্তা মোড়ে চেকপোস্ট ডিউটি করছিল পুলিশ।এ সময় আদিনাথ জেটিঘাট হতে যাবার পথে  একটি সন্দেহভাজন  সিএনজি চালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। সিএনজিটি ঠাকুরতলা মোড়ে জগন্নাথ ফার্মেসির সামনে থামানোর সাথে সাথেই ভেতরে থাকা চার ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময়  মহেশখালী থানার পুলিশ  ধাওয়া করে  মো. রুবেল  ও মানিক কে আটক করতে সক্ষম হয়। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতান জানান, অস্ত্র তারা কোথা থেকে সংগ্রহ করেছে কোথায়  কার কাছে পাচার করছিল, এ  বিষয়ে খতিয়ে দেখছেন পুলিশ।।  পুলিশ জানায় এ ঘটনার ব্যাপারে  মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) কাজল কান্তি দে বাদী হয়ে  অস্ত্র আইনে মহেশখালী থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-৩১) রুজু করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত