দৈনিক সংবাদ দিগন্ত

মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই সহপাঠীর মর্মান্তিক মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জে হৃদয়বিদারক এক ঘটনায় পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী। স্কুল ছুটির পর বাড়ি না ফেরায় পরিবারের খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ।রোববার বিকেলে পৌরসভার খরকী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান ও ইয়াকুব। তারা প্রতিদিনের মতো সকালে একসঙ্গে স্কুলে গিয়েছিল।দুপুরে স্কুল ছুটি হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করেন। প্রায় পাঁচ ঘণ্টা পর স্কুলের দক্ষিণ পাশের একটি পুকুরঘাটে তাদের জুতা দেখতে পান স্থানীয়রা। আরও  পড়ুন, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তিন মাতৃভাষা শিক্ষা ক্লাবের যাত্রাপরে পুকুরে নেমে উদ্ধার করা হয় দুই শিশুর মরদেহ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল চন্দ্র দাস বলেন, দুই শিক্ষার্থীই নিয়মিত ক্লাসে উপস্থিত ছিল। তারা ছিল অত্যন্ত মিশুক এবং সবার প্রিয়। এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কঠিন।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে আহাজারি করছেন দুই পরিবারের স্বজনরা।মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।একসঙ্গে বেড়ে ওঠা দুই সহপাঠীর এমন করুণ মৃত্যু শুধু দুটি পরিবার নয়, পুরো এলাকাকেই শোকাহত করে তুলেছে।

মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই সহপাঠীর মর্মান্তিক মৃত্যু