অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারের পর সম্মান রক্ষার ম্যাচে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ।প্রথম দুই ম্যাচে পরাজয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারিয়েছে টাইগাররা। আজ চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচে হারলে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ নিয়েই সিরিজ শেষ করতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।সম্মান রক্ষার এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হওয়ায় সাকলাইন বাদ পড়তে পারেন। একই সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেনও একাদশ থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছেন।তবে ধারাবাহিক পারফরম্যান্স না থাকলেও শামীম হোসেন পাটোয়ারী দলে আস্থার জায়গায় রয়েছেন বলে জানা গেছে।আরও পড়ুন , একই পরিবার, ভিন্ন জাতীয় দলব্যাটিংয়ে ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে। তিন নম্বরে সৌম্য সরকার এবং মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন, অধিনায়ক তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী দায়িত্ব সামলাতে পারেন।অলরাউন্ড বিভাগে শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদের ওপর ভরসা রাখার সম্ভাবনা রয়েছে। বোলিং আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গে তাসকিন আহমেদের ফেরার সম্ভাবনাও জোরালো। গতি আক্রমণে থাকতে পারেন তরুণ পেসার নাহিদ রানা।চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।