দৈনিক সংবাদ দিগন্ত

গণভোটের রায় না মানলে ঐক্য সম্ভব নয়: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের সদিচ্ছা থাকলে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা মামুনুল হক। তিনি বলেছেন, যেকোনো মূল্যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করবে ১১ দল। তবে জাতীয় ঐক্যের স্বার্থে সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। সরকারের দৃশ্যমান পদক্ষেপের অভাবে নাশকতাকারীরা সুযোগ পাচ্ছে বলে তিনি মনে করেন। এ পরিস্থিতিতে ১১ দল দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চায়। আরও পড়ুন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করার তাগিদ শফিকুর রহমানেরতিনি বলেন, নির্বাচনের পর গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল সৃষ্টি হয়েছে। নৈরাজ্য সৃষ্টি করে জাতিকে পরাজিত করা সম্ভব নয়। দেশের স্বার্থে সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এর আগে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠকের প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, ওই বৈঠকে ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি প্রাথমিক বার্তা এসেছে। তবে গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে সেই ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।

গণভোটের রায় না মানলে ঐক্য সম্ভব নয়: মামুনুল হক