বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় এক্সিলারেট এনার্জি, শেভরন, মেটা, মেটলাইফ, বোয়িং এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।আরও পড়ুন, ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের পরিকল্পনা, জিপিএস নজরদারি করবে ডিএমপি“বাংলাদেশে কীভাবে বিনিয়োগ বাড়ানো যায়, তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জ্বালানি, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা ও আর্থিক খাতের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে।”১১ আগস্ট ঢাকায় আসা প্রতিনিধি দলটি তিন দিনের সফরে বাংলাদেশে জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি, উন্নত উৎপাদন এবং আর্থিক খাতে বিনিয়োগের সুযোগ পর্যালোচনা করছে।বৈঠক শেষে অতুল কেশপ বলেন, বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য অর্জন করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি খাতের বিনিয়োগ ও কারিগরি জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক বার্তা দেবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।