দৈনিক সংবাদ দিগন্ত

মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত মন্তব্য ঘিরে নতুন করে সমালোচনার ঝড়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে নতুন করে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় সময় ২৫ অক্টোবর মিশিগানের পোর্ট হুরনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক প্রকাশ্য সমাবেশে জনপ্রিয় নারী র‍্যাপার নিকি মিনাজের শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সমাবেশে নিকি মিনাজকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, তিনি অত্যন্ত সুন্দর একটি নিতম্ব দেখেছেন এবং সেটি নিকি মিনাজের। মিনাজকে এ সময় দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়ার আহ্বান জানালে উপস্থিত দর্শকরা উল্লাস প্রকাশ করেন। পরে অবশ্য ট্রাম্প দাবি করেন, তিনি আশা করেন নিকি এতে কোনো অপমানবোধ করেননি, কারণ তাঁরা তাঁকে ভালোবাসেন এবং তিনি দীর্ঘকাল ধরে তাঁদের সঙ্গেই রয়েছেন।আরও পড়ুন,হেবরনে ইসরায়েলি সেনাবাহিনীর টানা দ্বিতীয় দিনের অবরোধওহাইওর রিপাবলিকান সিনেটর জন হুস্টেডের শারীরিক গঠন নিয়ে সম্প্রতি নিজের করা এক মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মূলত নিকি মিনাজের প্রসঙ্গটি তোলেন ট্রাম্প। তিনি জানান, পুরুষদের ক্ষেত্রে এমন মন্তব্য না করলেও নারীদের ক্ষেত্রে তিনি রসিকতা করে থাকেন। রিপাবলিকান প্রার্থীদের সমর্থন জানাতে এ দিন ট্রাম্পের সঙ্গে একই বিমানে মিশিগানে এসেছিলেন নিকি মিনাজ। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে মিনাজ ট্রাম্পের প্রতি নিজের অগাধ ভালোবাসার কথা জানিয়ে তাঁকে চিরকাল সমর্থন দেওয়ার ঘোষণা দেন। তিনি বর্তমান সময়কে যুক্তরাষ্ট্রের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের এই রাজনৈতিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান। এর আগে ট্রাম্পও রসিকতা করে বলেন যে, তাঁর চেয়েও বেশি মনোযোগ আকর্ষণ করেন মিনাজ। তবে এই বিতর্কিত মন্তব্য প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত মন্তব্য ঘিরে নতুন করে সমালোচনার ঝড়