দৈনিক সংবাদ দিগন্ত

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার : র‍্যাব

হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের সন্ধানে পুরস্কার ঘোষণা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত স্বেচ্ছায় এসব অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিয়ে উদ্ধারে সহায়তা করলে তথ্যদাতার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।সোমবার চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।র‍্যাবের গণবিজ্ঞপ্তি অনুযায়ী রাইফেল সাবমেশিন গান লাইট মেশিনগান ও স্নাইপারের তথ্য দিয়ে উদ্ধারে সহায়তা করলে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।আরও  পড়ুন, নগদের সাবেক এমডি মিশুকসহ সংশ্লিষ্টদের শেয়ার অবরুদ্ধএ ছাড়া শটগান পিস্তল ও গ্যাস গানের ক্ষেত্রে পুরস্কার দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।প্রতিটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের তথ্যের জন্য দেওয়া হবে এক হাজার ৫০০ টাকা। আর সব ধরনের গোলাবারুদের ক্ষেত্রে প্রতি রাউন্ডের জন্য ৫০ টাকা হারে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে র‍্যাব।সংস্থাটি জানিয়েছে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পাশাপাশি তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।র‍্যাব আরও জানিয়েছে আগামী ১৫ নভেম্বরের মধ্যে হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে আইনি সুরক্ষা পাওয়া যাবে। তবে নির্ধারিত সময়ের পর কারও কাছে এসব অস্ত্র বা গোলাবারুদ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।জনস্বার্থে হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি জনসচেতনতা বাড়াতেই এই গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার : র‍্যাব