এসএসসি ফল আজ: অপেক্ষার অবসান, সকাল ১০টায় ঘোষণা
অপেক্ষার অবসান। আজ সোমবার প্রকাশিত হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।ফল ঘোষণার পর শিক্ষার্থীরা তিনটি মাধ্যমে ফল জানতে পারবেন—নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে।ফলাফল দেখতে শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd-এ প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।আরও পড়ুন, বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ: প্রধানমন্ত্রীমোবাইল ফোনে ফল জানতে এসএসসি, বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2026।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা সংবাদপত্র অফিসে কোনো ফলাফল সরবরাহ করা হবে না।এদিকে, প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন।উল্লেখ্য, এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং দাখিল ও ভোকেশনাল পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সাধারণ নিয়মে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার প্রায় তিন সপ্তাহ বিলম্বে ফল প্রকাশ করা হচ্ছে।