জয় ছাড়া বিকল্প নেই, বললেন আলফারো
বিশ্বকাপের শুরুটা একেবারেই ভালো হয়নি প্যারাগুয়ের। স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে উদ্বোধনী ম্যাচে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে চাপে পড়ে গেছে লাতিন আমেরিকার দলটি। ফলে দ্বিতীয় ম্যাচে তুরস্কের বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো বিকল্প দেখছেন না কোচ গুস্তাভো আলফারো।ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আলফারো স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরাজয় এখন অতীত। তার মতে, তুরস্কের বিপক্ষে ম্যাচটি প্যারাগুয়ের জন্য ফাইনালের মতো। কারণ এই ম্যাচে পয়েন্ট হারালে পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।তিনি বলেন, ‘আগামীকাল আমরা তুরস্কের বিপক্ষে ফাইনাল খেলতে যাচ্ছি। এটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই।’প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে অসহায় আত্মসমর্পণের পর সমালোচনার মুখে পড়েছে প্যারাগুয়ে। তবে খেলোয়াড়দের দায়ী না করে সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন কোচ আলফারো। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, জাতীয় আরো পড়ুন , দুর্দান্ত শুরুর পর ব্যাটিং বিপর্যয়, অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নিল বাংলাদেশদলের সবচেয়ে মূল্যবান সম্পদ খেলোয়াড়রা। তাই তাদের সমালোচনা না করে কোচিং স্টাফের সমালোচনা করার আহ্বান জানান তিনি।আলফারো আরও বলেন, শিরোপা জিততে হলে দলকে অনেক জায়গায় উন্নতি করতে হবে। সেই লক্ষ্যেই ভুলগুলো শুধরে সামনে এগিয়ে যেতে চান তারা।দলের একাদশ নিয়েও কিছু ইঙ্গিত দিয়েছেন প্যারাগুয়ে কোচ। গোলরক্ষক গিলকে আবারও শুরু থেকে খেলানোর কথা নিশ্চিত করলেও আক্রমণভাগে পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি।তবে একটি বিষয় পরিষ্কার করেছেন আলফারো। তুরস্ককে হারানো অস্ট্রেলিয়ার মতো রক্ষণাত্মক কৌশল গ্রহণ করবে না প্যারাগুয়ে। বরং নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ধাঁচে ফিরে গিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে চায় দলটি।
এখন দেখার বিষয়, তুরস্কের বিপক্ষে এই ‘ফাইনাল’ লড়াইয়ে ঘুরে দাঁড়াতে পারে কি না প্যারাগুয়ে।