দৈনিক সংবাদ দিগন্ত

সাতক্ষীরা মেডিকেল কলেজে শর্টপিচ ক্রিকেট, চ্যাম্পিয়ন শহীদ আমিনুর রহমান টিম

শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা মেডিকেল কলেজ থানা শাখার উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে মেডিকেল কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান। সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমেদ সাকিবের সঞ্চালনায় উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাবেক বিজ্ঞান সম্পাদক ও মেডিকেল কলেজের সাবেক সভাপতি ড. মনিরুল ইসলাম এবং শহর ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা। এ সময় মেডিকেল কলেজ শাখার সেক্রেটারি শাহজালাল সাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আরও  পড়ুন, শ্রমিকদের ধর্মঘট শেষে নওগাঁয় বাস চলাচল শুরুউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান বলেন, মেডিকেল শিক্ষার্থীরা ভবিষ্যতে মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সহায়ক। তরুণদের মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেয়। দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ‘শহীদ আমিনুর রহমান টিম’ চ্যাম্পিয়ন এবং ‘শহীদ ওসমান হাদী টিম’ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার হিসেবে রাজহাঁস ও পাতিহাঁস তুলে দেওয়া হয়। টুর্নামেন্ট ঘিরে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।আয়োজকদের মতে, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাতক্ষীরা মেডিকেল কলেজে শর্টপিচ ক্রিকেট, চ্যাম্পিয়ন শহীদ আমিনুর রহমান টিম