ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নিহতদের পরিচয় প্রকাশ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকদের এক যৌথ তদন্তে দাবি করা হয়েছে, সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলায় এখন পর্যন্ত প্রায় ২০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১৩ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।আরও পড়ুন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরেরদ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, লাতিন আমেরিকান সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম বা ক্লিপের নেতৃত্বে ২০ জন সাংবাদিক পাঁচ মাস ধরে এ তদন্ত পরিচালনা করেন। তদন্তে উঠে এসেছে, নিহতদের অধিকাংশই লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মানুষ। অনেকের বিরুদ্ধে মাদক পাচারের সুনির্দিষ্ট প্রমাণও পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে।আরও পড়ুন, কঙ্গোয় ইবোলা ভাইরাসে ৬৫ জনের মৃত্যুক্লিপের পরিচালক মারিয়া তেরেসা রন্দেরোস বলেন, যুক্তরাষ্ট্র বড় মাদক সম্রাটদের ধরতে পারেনি, বরং দারিদ্র্যের কারণে ঝুঁকিপূর্ণ কাজে জড়ানো তরুণদেরই টার্গেট করা হচ্ছে। তদন্তে আরও বলা হয়, এসব হামলা মাদক প্রবাহ কমাতে কার্যকর হয়নি। বরং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ও খাদ্য সংকট তৈরি হয়েছে। অনেক এলাকায় মানুষ সপ্তাহের পর সপ্তাহ মাছ ধরা বন্ধ রেখেছে।আরও পড়ুন, পাকিস্তানের বাজাউরে আত্মঘাতী হামলা, ৮ সেনাসদস্য নিহতঅন্যদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ড দাবি করেছে, সব অভিযানই ছিল বৈধ ও নির্ভুল এবং শুধুমাত্র মাদক পাচারকারীদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব অভিযান বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে।