দিনাজপুর বোর্ডে এসএসসিতে বড় ধাক্কা: ১৮ বিদ্যালয়ে শতভাগ ফেল
এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে উদ্বেগজনক চিত্র। বোর্ডের অধীনে ১৮টি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। এসব বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১২৪ জনই অকৃতকার্য হয়েছেন।সোমবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।প্রকাশিত ফলাফল অনুযায়ী, রংপুর বিভাগের আট জেলার ১৮টি বিদ্যালয় থেকে মোট ১২৪ জন পরীক্ষার্থী অংশ নেন। কিন্তু কোনো বিদ্যালয় থেকেই একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হয়নি।আরও পড়ুন, দীর্ঘ বিরতির পর সিলেটে ফের কোভিড শনাক্তে স্বাস্থ্য বিভাগে সতর্কতাএর মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ স্কুল থেকে ১৮ জন এবং গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হন।এ ছাড়া নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার একাধিক বিদ্যালয়েও একই চিত্র দেখা গেছে।শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একটি বা দুটি বিদ্যালয়ে শতভাগ ফেল হলেও ১৮টি বিদ্যালয়ে এমন ফলাফল শিক্ষা ব্যবস্থার মান, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের প্রস্তুতি এবং তদারকি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।