দৈনিক সংবাদ দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে পিস্তল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাতে পৌর এলাকার পুনিয়াউট রেলক্রসিংয়ের পাশের একটি পুকুর পাড়ের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এই পিস্তলটি উদ্ধার করা হয়।শনিবার (৬ জুন) দুপুরে সংবাদ কর্মীদের কাছে পাঠানো র‌্যাব-৯ সিলেট অফিসের মিডিয়া অফিসার ্‌।আরও পড়ুন , ব্রাহ্মণবাড়িয়ায় ২২ মামলার আসামিসহ দুই মাদক কারবারি গ্রেপ্তারও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ এর ব্রাহ্মণবাড়িয়ার একটি অভিযানিক দল পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় এই পিস্তলটি উদ্ধার করে। এ সময় পিস্তলের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় উদ্ধার করা পিস্তল জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।আরও  পড়ুন সোনাতলায় নদীর স্রোতে ভেসে যাওয়া তীর্থের লাশ মিলল সেতুর নিচে

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে পিস্তল উদ্ধার