ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে আহত ও সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।সর্বশেষ অভিযানে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তাররা হলেন মো. লিটন (৩৮) ও মো. ইকবাল হোসেন (৩০)।র্যাব জানায়, শনিবার রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং লুট হওয়া একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।এর আগে একই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে মোট সাতজন এখন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে।র্যাবের তথ্য অনুযায়ী, লিটনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ ১২টি মামলা রয়েছে। অন্যদিকে ইকবালের বিরুদ্ধেও একাধিক চুরি ও অপরাধমূলক মামলা রয়েছে।
আরো পড়ুন , রাজধানীতে ট্রাফিক আইনে কঠোর অভিযান, একদিনে ১,৪০৩ মামলা
ঘটনাটি ঘটে গত ১৪ এপ্রিল সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় একটি আন্ডারপাস সংলগ্ন প্রকল্প এলাকায়।প্রায় ১৫–২০ জনের সংঘবদ্ধ দল প্রকল্পে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের বেঁধে ফেলে এবং ভেতরে লুটপাট শুরু করে।লুটের সময় চীনা নাগরিক ওয়েন জিনহুয়াকে বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।এ সময় ডাকাতরা মোবাইল ফোন, দামী ঘড়ি ও নগদ অর্থসহ বিপুল মালামাল নিয়ে পালিয়ে যায়।ঘটনার পর র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে এবং সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে একাধিক আসামিকে শনাক্ত করে।র্যাব জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো চক্রকে আইনের আওতায় আনা হবে।
বিষয় : ডাকাতি কুপিয়ে র্যাবের অভিযান

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন