উত্তপ্ত নোয়াখালী রাজনৈতিক সংঘর্ষের রেশ, মামলায়-গ্রেফতার ২৬ জন
নোয়াখালীর সদর উপজেলার বাঁধেরহাট এলাকায় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে পুলিশ ২৬ জনকে গ্রেফতার করেছে।অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ নেতা ও কালাদরাপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ৫ থেকে ৬ জন নেতাকর্মী আহত হন। ভাঙচুর করা হয় একাধিক মোটরসাইকেল, আর কয়েকটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।আরও পড়ুন, ৫৯ ঘণ্টা শূন্যরেখায় ১০ জন: রোদ-বৃষ্টি আর অনিশ্চয়তায় সীমান্তে মানবিক সংকটঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে। আহতদের মধ্যে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আকবর হোসেন সোহাগ, শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয় ও মোহাম্মদ রবিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বিএনপি নেতাদের দাবি, শান্তিপূর্ণ প্রতিবাদ সভা শেষে ফেরার পথে তাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নজরদারি অব্যাহত রয়েছে।আরও পড়ুন, আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা, ৩০ বছর ধরে জমি দখলের অভিযোগ