গাজীপুরে ডিবির অভিযানে পাকিস্তানি তৈরি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ২
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে পাকিস্তানে তৈরি একটি রিভলবার ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার (২৮ আগস্ট) রাতে গাছা থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে পাকিস্তানে তৈরি একটি রিভলবার ও গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।আরও পড়ুন, শিশু অভিযুক্ত কিন্তু অপরাধীরা আড়ালেগ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তারা কী উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রটি নিজেদের কাছে রেখেছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।