রায় কার্যকরের জন্যই শেখ হাসিনার দেশে ফেরা উচিত
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আবারও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরা হওয়া উচিত শুধুমাত্র আদালতের রায় কার্যকরের উদ্দেশ্যে।শুক্রবার রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে আদালতের রায় হয়েছে। এখন সরকারের দায়িত্ব কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় বাস্তবায়ন করা। তিনি বলেন, দেশে ফেরার বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; বরং সরকার প্রয়োজনীয় আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।রয়টার্সে প্রকাশিত একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা শোনা গেলেও তিনি চান, সেই প্রত্যাবর্তন হোক কেবল বিচার কার্যকর করার জন্য।তিনি আরও বলেন, আদালতের রায় বাস্তবায়ন দেশের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ এবং সরকারকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।আরও পড়ুন. ‘স্টিয়ারিং ছিনতাই হয়েছে’ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফয়জুল করিমের কটাক্ষএ সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের রায় নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার দাবি, এ রায় বিচারব্যবস্থা ও ট্রাইব্যুনালের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে এবং এ বিষয়ে সরকারের অবস্থানও স্পষ্ট নয়।আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী আশিকিন আলম। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা অংশ নেন।