দৈনিক সংবাদ দিগন্ত

সন্দেহভাজন পিকআপ থামাতে গিয়ে এসআইকে রামদার কোপ, দুইজন কারাগারে

সিলেটের জকিগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই সন্দেহভাজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অভিযানে আহত এক পুলিশ কর্মকর্তা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজার এলাকায় একটি সন্দেহভাজন পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। তবে পিকআপটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তার পিছু নেয়।পরে সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় পিকআপটি আটকানোর চেষ্টা করেন এসআই মো. মোরশেদ আলম। এ সময় পিকআপের ভেতর থেকে একজন ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন বলে পুলিশের অভিযোগ।আরও  পড়ুন, গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশগুরুতর আহত অবস্থায় এসআই মোরশেদ আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশের দাবি, ঘটনার পর পিকআপটি ফেলে কয়েকজন পালিয়ে যান। পরে অভিযানে মারুফ আহমদ ও দিদার আহমদ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে। শনিবার আদালতে হাজির করার পর বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আহত পুলিশ সদস্য হত্যাচেষ্টা মামলাও করেছেন এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সন্দেহভাজন পিকআপ থামাতে গিয়ে এসআইকে রামদার কোপ, দুইজন কারাগারে