মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ ফজলে এলাহী মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর জেলার রাজৈর এলাকা হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে ১১/১১/২০২৬ খ্রি. ১৭.১৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন সানেরপাড় সাকিনস্থ ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্বে সি এন্ড বি মাঠ সংলগ্ন একতা ভলকানাইজিং নামক গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর ধৃত আসামী ০১। আরও পড়ুন,সিলেট জুড়ে শীতের আমেজ, ভোরে কুয়াশামোঃ সুজন শেখ (৪০), পিতা- হাসেম শেখ, সাং- মজুমদারকান্দি পূর্ব পাড়া, ০২। মোঃ আনিছ শেখ (৪২), পিতা- মৃত হযরত আলী শেখ, সাং- মজুমদারকান্দি, উভয় থানা- রাজৈর, জেলা- মাদারীপুরদ্বয়ের দখল হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটউদ্ধারপূর্বক জব্দ করা হয়।উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।