দৈনিক সংবাদ দিগন্ত

যুবসমাজকে ঘিরে বিএনপির ঘোষণা দেড় বছরের মধ্যে এক কোটি কর্মসংস্থান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় যাওয়ার দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি।বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।কর্মসংস্থানের প্রতিশ্রুতি, দেশের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে বিএনপির ভিশন তুলে ধরে দলের মহাসচিব বলেন, বিএনপি যদি নির্বাচিত হয় তবে দেশে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা গড়ে তোলা হবে। যুবকদের জন্য বিশেষ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।আরো পড়ুন , হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্য ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ঝড়মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় কাজে ও কর্মে বিশ্বাস করে, তাত্ত্বিক সমালোচনায় নয়। আজকে এমন একটি দল আপনাদের সামনে এসেছে, যাদের আগে কখনো দেখা যায়নি। এখন তারা রাজনীতি করতে এসেছে। রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মানুষের সামনে মিথ্যা কথা বলবেন না।ধর্মীয় অনুভূতির অপব্যবহারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একটি পক্ষ ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা মা-বোনদের ভুল বুঝিয়ে বলছে যে, দাঁড়িপাল্লায় ভোট দিলেই নাকি জান্নাত পাওয়া যাবে। কোনো প্রকৃত মুসলমান এটা বিশ্বাস করতে পারে না। জান্নাত পাওয়া বা না পাওয়া নির্ভর করে মানুষের আমল ও ভালো কাজের ওপর, কোনো বিশেষ মার্কায় ভোট দেওয়ার ওপর নয়।

যুবসমাজকে ঘিরে বিএনপির ঘোষণা দেড় বছরের মধ্যে এক কোটি কর্মসংস্থান