দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় যুবসমাজের মানববন্ধন: ‘সহিংসতা নয়, সুবিচার চাই’

‘সহিংসতা নয়, সুবিচার চাই’

শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা ও মব সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং অপরাধের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সহিংসতা নয়, সুবিচার চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে যুবসমাজ, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।রোববার (১৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের পিটিআই-সংলগ্ন পিএন স্কুল মাঠে এ মানববন্ধনের আয়োজন করে এক্টিভিস্টা সাতক্ষীরা। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও মানবাধিকার সংগঠন এবং নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে অংশ নেয় জেলা সম্প্রীতি ও সুরক্ষা কমিটি, ইয়ুথ অ্যালায়েন্স নেটওয়ার্ক, সিডো, স্বদেশ, প্রগতি, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, বিডি ক্লিন, ভিবিডি, জেডিএফ, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হত্যা, নির্যাতন, ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং গুজবের ভিত্তিতে গণপিটুনি ও মব সৃষ্টির মতো ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁরা বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানারের মাধ্যমে সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করার দাবি তুলে ধরেন।মানববন্ধনে বলা হয়, একটি শান্তিপূর্ণ, মানবিক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রতিটি মানুষের জীবন, মর্যাদা, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি।

আরও  পড়ুন,  পাট-টেরাকোটা ও লোকশিল্পে সাজানো ব্রাহ্মণবাড়িয়ার দুর্গাপূজার মণ্ডপ

 কিন্তু হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং জনতার হাতে আইন তুলে নেওয়ার মতো ঘটনা মানুষের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি করে। এসব ঘটনা সামাজিক সম্প্রীতি, পারস্পরিক আস্থা এবং আইনের শাসনের প্রতি মানুষের বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে।কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলেই তাঁকে গণপিটুনি দেওয়া, জনতার চাপে শাস্তি প্রদান কিংবা গুজব ও উসকানির ভিত্তিতে সহিংসতা সৃষ্টি কোনোভাবেই ন্যায়বিচারের বিকল্প হতে পারে না। অপরাধের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং ন্যায়সংগত বিচার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। একই সঙ্গে ভুক্তভোগী ও তাঁদের পরিবারের নিরাপত্তা এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।কর্মসূচিতে যুবসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধ, গুজব ও উসকানিমূলক তথ্যের বিস্তার রোধ এবং গণপিটুনির মতো অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।অংশগ্রহণকারীরা অপরাধের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ, মানবিক মূল্যবোধ, সহনশীলতা এবং শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিবাদের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।মানববন্ধনের মধ্য দিয়ে সহিংসতামুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে যুবসমাজ, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।কর্মসূচির মূল বার্তা ছিল ‘সহিংসতা নয়, ন্যায়বিচার চাই; মব নয়, আইনের শাসন চাই; ভয়মুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে যুবসমাজ ঐক্যবদ্ধ হই।’

বিষয় : অপরাধ মানববন্ধন যুবসমাজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় যুবসমাজের মানববন্ধন: ‘সহিংসতা নয়, সুবিচার চাই’

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x