মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস মন্তব্য করেছেন যে, যুদ্ধের আগের তুলনায় ইরান বর্তমানে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের কখনোই এই সংঘাতে জড়ানো উচিত হয়নি। সম্প্রতি এক বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান নীতির কঠোর সমালোচনা করে তিনি এই যুদ্ধকে একটি 'বেপরোয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও অত্যন্ত ব্যয়বহুল' পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। আরও পড়ুন,নাশকতার কোনো আলামত মেলেনি, প্রাথমিকভাবে টেলিযোগাযোগ ত্রুটির ধারণামার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রসঙ্গ টেনে হাকিম জেফ্রিস জানান, আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার পর তারা এই যুদ্ধের অবসান ঘটাতে এবং এতে অতিরিক্ত অর্থায়ন বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সংঘাতের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ইরান যুদ্ধ মার্কিন জনগণের জন্য একটি বড় বিপর্যয় ডেকে এনেছে; এর ফলে দেশে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে পড়েছে এবং জাতীয় নিরাপত্তাও আগের চেয়ে দুর্বল হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।