দৈনিক সংবাদ দিগন্ত

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ, সুনামগঞ্জে আহত অন্তত ১২

সুনামগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের বড়কাপন পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রী তোলা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। আরও পড়ুন, চট্টগ্রামের হালিশহরের বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে।এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয়রা বলছেন, সিএনজি স্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সর্বশেষ এ সংঘর্ষে বিষয়টি আবারও সামনে এসেছে।আরও  পড়ুন, নেত্রকোনায় বাসায় ঢুকে গৃহবধূকে হত্যা, স্বামী-ছেলেকে কুপিয়ে জখম

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ, সুনামগঞ্জে আহত অন্তত ১২