লামায় হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ-এর লামা থানা। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সকালে থানার অফিসার ইনচার্জের কক্ষে আনুষ্ঠানিকভাবে মোবাইলটি বুঝিয়ে দেওয়া হয়। থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মুহা. শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নি:) বোরহান উদ্দিনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলটি উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিককে থানায় ডেকে এনে সেটি হস্তান্তর করা হয়।আরো পড়ুন: পলাশবাড়ীতে প্রধান শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাপুলিশ জানায়, চলতি সময়ে এএসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে তিনটি চোরাইকৃত মোবাইল ফোন সফল অভিযানের মাধ্যমে উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এতে ভুক্তভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। লামা থানা পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল রক্ষা ও হারানো সম্পদ উদ্ধারে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।আরো পড়ুন: নাইক্ষ্যংছড়িতে ‘প্রশাসন ম্যানেজ’ বিতর্কে উত্তাল এলাকা